হোম > সারা দেশ > খুলনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শামসুদ্দিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, যশোর

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনা শতবর্ষী মো. শামসুদ্দিন (১০১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান।

শামসুদ্দিন বিশ্বাসের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে। ১৯২৪ সালের জুন তিনি ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) জন্মগ্রহণ করেছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।

১৯৪৭ সালের দেশভাগ হয়ে গেলে মো. শামসুদ্দিন যোগ দিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে। পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশে চলে আসেন। যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। এর কিছুকাল পর অবসরে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ যোদ্ধা।

তিনটি সেনাবাহিনীর দায়িত্ব পালন করা শামসুদ্দিনের দুই ছেলে, দুই মেয়ে। স্ত্রী জাহেদা খাতুন মারা গেছেন ১৯৯৯ সালে।

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া