হোম > সারা দেশ > খুলনা

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানির মৃত্যু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু কাজী (৪৪) বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালু কাজী তার দোকানে চা বানানোর সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দোকানের কর্মচারী আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

আরিফ হোসেন বলেন, আজ সকালে চা বানানোর জন্য কেটলিতে পানি গরম দিচ্ছিলাম। হঠাৎ কেটলিতে হাত দিলে আমি বিদ্যুৎস্পৃষ্ট হই। তখন দোকান মালিক কালু কাজী আমার গায়ের ওপর পড়ে গিয়ে আহত হন। কিছুক্ষণ পর আমি সুস্থ হয়ে উঠলেও মালিক অচেতন অবস্থায় ছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২