হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে অজ্ঞাত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তের কোদলা নদী থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভারতের কুলিয়া ক্যাম্পের বিএসএফ ও পশ্চিমবঙ্গের বাগদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার সকালে মাটিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় তীরবর্তী অংশের কুলিয়া গ্রামে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসী বিজিবিকে জানালে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফকে ভাসমান লাশের বিষয়টি অবগত করে।

খবর পেয়ে বুধবার দুপুরে বিএসএফের উপস্থিতিতে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় প্রতিবেশী দুই দেশের নদী পাড়ে উৎসুক জনতা ভিড় জমায়। তবে লাশটি বাংলাদেশের কোন নাগরিকের কিনা তা জানা যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, লাশটি ভাসতে দেখে তারা বিএসএফকে জানালে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। বাংলাদেশের কেউ নিখোঁজ আছে এমন দাবি কেউ করেনি।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২