হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহ আইনজীবী সমিতি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত বিজয়ী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ সবকয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে সভাপতি পদে মো. কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে কাজী মো. আলাউদ্দিন হক আলো, সহ-সাধারণ সম্পাদক পদে এ.এস.এম. রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মো. আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম নির্বাচিত হয়ে‌ছেন।

নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম স্বাক্ষরিত চূড়ান্ত ও নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন।

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক