হোম > সারা দেশ > খুলনা

মোংলায় হোটেলে নারীর আপত্তিকর ভিডিও ধারণ, ম্যানেজারসহ গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা থানাধীন একটি হোটেলে নারী ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টের গোসলের সময় গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস (৩৯) অভিযোগে উল্লেখ করেন, তিনি ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের একটি প্রকল্পের কাজে ৮ জন সহকর্মীর সঙ্গে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে মোংলার সিঙ্গাপুর হোটেলে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে গোসল শেষে পোশাক পরিবর্তনের সময় ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে তার আপত্তিকর ভিডিও ধারণ করছেন বলে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় হোটেলের পাশের রুমে অবস্থানরত বনি আমিন (২৩) এবং হোটেল ম্যানেজার মো. মহসীন (৪০)-এর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠে। পরে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ঘটনাটি বুধবার (৫ মে) সংঘটিত হয় বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(৭) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও সন্দেহজনক কার্যকলাপ চলছিল। কেউ কেউ দাবি করেন, ম্যানেজারের বিরুদ্ধে অতীতেও নারী সংশ্লিষ্ট অভিযোগ ও অনিয়মের কথা শোনা গেছে, তবে এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

এছাড়া এলাকাবাসীর আরেক অংশের অভিযোগ, ওই হোটেলে রাতের বেলায় মাদকসেবীদের আড্ডা বসে আসছিল, যা নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা এ ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসআর

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতার মৃত্যু

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত

দামুড়হুদায় কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মুখোমুখি