হোম > সারা দেশ > খুলনা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো

খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্তরা হলেন— ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহরিয়ার মিথুন, তুষার গাজী, শোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্ণা সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে সুপর্ণা সাহাও মারা যান।

এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা