হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে পিজন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদতের বিচারক রিয়াদ হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত পিজন সেলভারাজ ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সিজন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় পিজন সেলভারাজকে।

১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। পরে ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আবারও বিজিবি তাকে আটক করে।

এরপর থেকে হাজতে ছিল ভারতীয় পুলিশের ওই এসআই।

বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার