হোম > সারা দেশ > খুলনা

যশোরে ৮৬ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের মুড়লি মোড় এলাকা থেকে ৮৬ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল।

আজ সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে রুবেল নামে ওই চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, আটকের সময় তার কাছ থেকে মোট ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা।

আটককৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া মালামাল যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২