হোম > সারা দেশ > খুলনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলাবাসীর উদ্যোগে ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ এবং সিঙ্গাপুর প্রবাসী ও বিডিচ্যামের প্রেসিডেন্ট সাহেদুজ্জামান টরিক। এ সময় অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুসহ দলমত নির্বিশেষে জনসাধারণ বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলকে ঘিরে বিকেল থেকেই টাউন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ দোয়ায় অংশ নিতে টাউন মাঠে ছুটে আসেন। দুপুর থেকেই মাদ্রাসা শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করেন। অংশগ্রহণকারীরা আসর ও মাগরিবের নামাজও মাঠে আদায় করেন।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়ার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মাহফিলে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত, আহত ৩

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ ২ জ‌নের মৃত্যু, আহত ৫

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অফিস সহায়কের কক্ষ থেকে হাজিরা মেশিন উদ্ধার

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে বিক্ষোভ, বন অফিসে হামলায় আহত ৫

খুলনায় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট হবে: কেসিসি প্রশাসক

শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফ্যা‌নে ধান উড়া‌তে গি‌য়ে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩