হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে বোরো ধান সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধনী কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা আতিয়া খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন।

চলতি মৌসুমে জেলায় ৩৬ টাকা কেজি দরে অর্থাৎ ১৪৪০ টাকা মন দরে ৭ হাজার ৫১৩ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১ হাজার ২১২ মে.টন, মোরেলগঞ্জে ৯৭০ মে.টন, রামপালে ৫৩২ মে.টন, ফকিরহাটে ৯৪৫ মে.টন, মোল্লাহাটে ৯০৮ মে.টন, কচুয়ায় ৮৫৩ মে.টনচিতলমারীতে ১ হাজার ৩৬৩ মে.টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি গুদামে ধান বিক্রি করতে হলে ময়েশ্চার সর্বোচ্চ ১৪ শতাংশ হতে হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, এবার আমরা শতভাগ ধান সংগ্রহ করতে চাই। প্রান্তিক কৃষকরা যাতে সরকারি গুদামে সহজে ধান বিক্রি করতে পারেন সেজন্য আমরা সব ধরণের নির্দেশনা দিয়েছি। আশাকরি কৃষকরা ভোগান্তি ছাড়াই ধান বিক্রি করতে পারবেন।

আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি

ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বটগাছের ডালে রেস্টুরেন্ট

চাল সংগ্রহ কমিটিতে আ’লীগ নেতার নাম, প্রশাসনে তোলপাড়

চিতলমারীতে খালের অবৈধ মাটির বাঁধ উচ্ছেদ করলেন ইউএনও

সুন্দরবনের ডাকাত মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

কালীগঞ্জে আঙুর চাষে কলেজছাত্রের সাফল্য

শিকারিদের কাছে থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অস্ত্র মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে পরোয়ানা

চুয়াডাঙ্গার ভালাইপুরে দোকানে ঢুকে পড়ল দ্রুতগামী বাস