হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে নারী-শিশু মাদকসহ ৩৬ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন যশোরের নাউলি গ্রামের মনিরুল গাজী (৩৭), ফরিদপুরের ইমরান মুন্সি (৪৮), গোপালগঞ্জের তাবারকান্দি গ্রামের উজ্জল শেখ (৩৭), নোয়াখালী সদর থানার চরঈশ্বর গ্রামের সুজন দাস (২৮), খুলনার আনন্দনগর গ্রামের জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই হাফিজুল (৪৯), যশোরের ঝুমঝুমপুর গ্রামের শাহাজান গাজী (৫৮), যশোরের অগ্রভোলাট গ্রামের সুমন হোসেন (২৮), একই গ্রামের শাহাব উদ্দিন (২৮), নড়াইল জেলার কালিয়া থানার রিজাউল শেখ (৫০), নড়াইলের লোহাগাড়া থানার শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহের জলুলী গ্রামের সাজিদুল ইসলাম (১৯), নড়াইলের সাঁতরাখালি গ্রামের আলিমুল শেখ (২৭), কালিয়া থানার শুক্ত গ্রামের হুমায়ুন খান (৩০), টেকনাফ থানার শাপলাপুর গ্রামের রবিউল আলম (২০)। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে এসব বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া গয়েশপুর বিওপির পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা