হোম > সারা দেশ > খুলনা

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। নিহত জেলে সেলিনা বেগম উপজেলার জয়মনি এলাকার স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় সুন্দরবন ও নদী তীরবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালা নদীতে মাছ ধরার সময় হঠাৎ একটি কুমির সেলিনা বেগমকে আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে চিৎকার করলে আশপাশের জেলেরা এগিয়ে আসে। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে কুমিরের বিচরণ বেড়েছে। জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে গেলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় জেলে আব্দুল করিম বলেন, ‘আমরা প্রতিদিন জীবিকার জন্য নদীতে নামি। কিন্তু এখন কুমিরের ভয় সব সময় তাড়া করে বেড়ায়। বন বিভাগ ও প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

আরেক স্থানীয় বাসিন্দা জানান, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। জেলেদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানো দরকার।’

এ ঘটনায় স্থানীয় জেলে পল্লী ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সেলিনা বেগমের লাশ উদ্ধার শেষে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিকভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এলাকায় বন বিভাগের টহল জোরদার করা হয়েছে এবং জেলেদের সতর্ক করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।’

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সম্ভাব্য সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এমএইচ

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ