হোম > সারা দেশ > খুলনা

পুলিশ বক্সের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে পথ আটকে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, সেদিন রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তার দুই সঙ্গী। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাদের পথ আটকে যায়।

মেহেদীর জানান, গাছটি ফেলার সঙ্গে সঙ্গে ৩/৪জনের একটি ডাকাত দল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ১৩ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও সেসব ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাত দল।

মেহেদী অভিযোগ করে বলেন, ঘটনাটি ঘটেছে পুলিশ বক্সের সামনে। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের কাউকে আটক করতে পারেনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে অভিযান চলছে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫