হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে ১০ স্বর্ণের বার উদ্ধার, ভারতীয়সহ আটক ২

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে ১০ স্বর্ণের বার উদ্ধার, ভারতীয়সহ আটক ২

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক ও বাংলাদেশি দু’জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার বিকাল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার দশটি স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক দু’কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটকরা হলেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন।

এ সময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নাম্বার পিলারের কাছে ওই দু’জনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।

পরে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তাদের নিকট থাকা ঘাসের বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ