হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৬৭

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৬৭ জনকে আটক করেছে বিজিবি। রোববার সীমান্তের মাটিলা, শ্যামকুড়, বেনিপুর ও কুসুমপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন ১৭ জন পুরুষ, ২৪ জন নারী ও ২৬ জন শিশু। তারা কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন ভারতের গুজরাট থেকে ফেরার সময় গত শনিবার বিএসএফের কাছে আটক হন।

পরে রোববার বিএসএফ তাদের সীমান্তের পিলার নম্বর ৬২/২-এস এবং ৬২/৩-এস-এর মধ্যবর্তী গেট খুলে বাংলাদেশে চলে যেতে বলে। বাংলাদেশে প্রবেশের পর তারা মহেশপুর ৫৮ বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করেছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার