হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া নির্বাচন অফিস ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনটির নিচতলায় সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় ভবনের পেছনের দিকে জানালা ভেঙে আগুন দেয়া হয়। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে তারা নির্বাচন অফিসের নাইট গার্ডের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

এনসিপির ২২ নেতার নামে ছাত্রদলের পাল্টা মামলা

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ডাম্পট্রাকের ধাক্কায় বাস পুকুরে, নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৪

২৬০০ কোটি টাকার প্রকল্পে পিডি হচ্ছেন আওয়ামীপন্থি প্রকৌশলী

আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি

ছাত্রদল নেতাসহ ১১৫ জন‌কে আসামি ক‌রে এন‌সি‌পির মামলা

শিবিরকর্মী হত্যা মামলায় আসামির দাওয়াত খেলেন জামায়াত এমপি

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন চন্দন কুমার