হোম > সারা দেশ > খুলনা

‘গ্রেনেড বাবুর’ বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ভাই আটক

খুলনা ব্যুরো

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত। এ সময় গ্রেনেড বাবুর সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনি ও তার কেয়ারটেকার সুব্রতকে আটক করা হয়।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, জনি ও সুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ মুহূর্তে তাদের গ্রেফতার দেখানো হয়নি।

জানা গেছে, ৫ আগস্টের পরে মব সৃষ্টির মাধ্যমে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল নেওয়ার অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনটির সদস্য না হয়েও কিছু দিন আগে নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন জনি। অভিযানে আটক হওয়ার পর জনিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, খুলনা মহানগরে পুলিশের যৌথ অভিযান চলছে। খুন, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, আধিপত্য বিস্তার নিয়ে রক্তাক্ত জনপদে পরিণত হওয়া খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয়েছে এ অভিযান। পুলিশের সন্ত্রাসী তালিকায় এক নম্বরে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নাম।

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা