হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযান, বন্দুক-কার্তুজ জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মাউন্দে নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পরে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের গভীরে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ