হোম > সারা দেশ > খুলনা

হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া হেনস্তার শিকার হয়েছেন: রাশেদ খান

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্তা করেছে। তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে দিতে চেয়েছে। ন্যূনতম চিকিৎসাটুকু দেয়া হয়নি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহে শহরের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন“মায়ের চেয়ে মাসীর দরদ বেশি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা