হোম > সারা দেশ > ময়মনসিংহ

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২ নম্বর বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল ২৩ নভেম্বর সোমবার সকালে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

জানা যায়, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ ৯ জনকে আসামি করে মামলা করেন মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমীন। ওই দিনই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তাদের মধ্যে একজন হলেন ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের গেদু চেয়ারম্যানের ছেলে এবং একাধিকবারের সাবেক ইউপি চেয়ারম্যান নকিব হোসেন আদিল।

২০২৩ সালের ৩০ জানুয়ারি র‌্যাব আদিল চেয়ারম্যানকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে বন্দী ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নকিব হোসেন আদিলের ৩ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। একই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয়ে এবং বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা

জুলাইযোদ্ধা খুন, অপরাধী যেই হোক—ছাড় নেই: বাবর

টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধা নিহত, আটক ১

পুলিশের ধাওয়া খেয়ে চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার যুবক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার

মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবে ৬ লাখ টাকার ক্ষতি

৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ, ক্ষতিপূরণ ও পুনর্বাসন চান গুমের শিকার ইলিয়াস

মদনে জাল ওয়ারিশান সনদে ৯ একর জমি নামজারি, পরে বাতিল

গভীর রাতে সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন