হোম > সারা দেশ > ময়মনসিংহ

মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরে মাজারে অভিনেতা সমু চৌধুরী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারে মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরা অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, স্থানীয় এক যুবক মামুন, প্রথমে সমু চৌধুরীর ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে এবং তারা গিয়ে সমু চৌধুরীকে উদ্ধার করে। তিনি মাজার ছেড়ে থানায় বা অন্য কোথাও যেতে রাজি নন। কিছু জিজ্ঞেস করলেই উত্তেজিত হয়ে পড়ছেন।

ওসি আরও জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে এখন গফরগাঁওয়ে আসছেন। পরিবার সদস্যরাই তাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখনও জানা যায়নি, সমু চৌধুরী কীভাবে ও কখন মাজারে পৌঁছেছেন।

এরআগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ তাকে উপজেলার এলাকা থেকে উদ্ধার করে।

ছবিতে দেখা যায়, সমু চৌধুরী গামছা পরা অবস্থায় একটি গাব গাছের নিচে পাটির ওপর শুয়ে আছেন। তার পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের পুতুল রাখা রয়েছে।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক