হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভোটে ফিরে আলোচনায় ‘হাসিনা’

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনি সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। এরপরই এ নারীকে নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

বৃহস্পতিবার সকালে শুনানি শেষে হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিলের অজুহাতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শুনানি শেষে কমিশন হাসিনার দেওয়া তথ্য সঠিক পাওয়ায় এবং স্বাক্ষর সংক্রান্ত জটিলতা নিরসন হওয়ায় তার আপিল মঞ্জুর করে। ফলে নির্বাচনে অংশ নিতে এ নারীর আর কোনো আইনি বাধা রইল না।

হাসিনা খান চৌধুরী নান্দাইল আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর স্ত্রী। তার ছেলে নাসের খান চৌধুরী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের কারণে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইল নির্বাচনি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা