হোম > সারা দেশ > ময়মনসিংহ

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি জমির টপ সয়েল (মাটি) বিক্রি অপরাধে মো. মিজান রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কেরও ক্ষতি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার সময় ভেকুর মালিক মিজানকে হাতেনাতে আটক করে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এমই

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী