হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাঁদা না পেয়ে বায়োটেকনোলজি কারখানায় হামলা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলায় চাঁদা না পেয়ে গ্রিন বায়োটেকনোলজি কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

মঙ্গলবার ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ পাঁচজনকে অস্ত্রসহ আটক করে।

আটকরা হলেন—জান্নাতুল হুমায়রা (২৩), মোহাম্মদ সানি (২৪), লিখন আহমেদ (২০), মোশারফ মিয়া (২৬) এবং বরগুনার মাসুম (২৮)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ভোরে জান্নাতুল হুমায়রা এবং মাদক কারবারি হিসেবে পরিচিত সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতকারী কারখানায় হামলা চালায়।

এ সময় কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

ককটেল বিস্ফোরণের শব্দে গ্রামবাসী দ্রুত এগিয়ে আসলে হামলাকারীরা ছোটাছুটি শুরু করে। এ সময় তিনজনকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রিন বায়োটেকনোলজির ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তারা আগেও হামলা ও ভাঙচুর করেছে।

তিনি বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। প্রথমে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে, পরে অস্ত্র নিয়ে ফটকে হামলা চালানো হয়। আমরা ইতোমধ্যে থানায় মামলা করেছি।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু