হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে গভীর রাতে বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশের দোকানপাট বা অন্য যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্কিং করা অবস্থায় হঠাৎ তাতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। তবে সার্বিক তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাসকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত