হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে অপারেশন থিয়েটারের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় অপারেশন থিয়েটারে স্থানীয় বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রত্না বেগমের সিজার অপারেশন চলছিল। এ সময় গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন অপারেশন থিয়েটারে দায়িত্বে ছিলেন। অপারেশন চলাকালে নবজাতককে বের করার কিছুক্ষণ পরেই হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিকিৎসক ও কর্মীরা রোগীকে সেলাই না করেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান। এ সময় সিনিয়র নার্স সুবেদা খাতুন নবজাতককে কোলে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন, আর অচেতন অবস্থায় থাকা মা রত্না বেগমকে পরে পেটে সেলাই করে অন্য কর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নেয়। অল্পের জন্য মা ও শিশু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

এ ঘটনায় হাসপাতালের ভিতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। রোগী ও স্বজনরা চিৎকার-চেঁচামেচি করে হাসপাতাল ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত ১০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে। বহুদিন ধরে হাসপাতালের পুরনো ও ত্রুটিপূর্ণ এনালগ বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। সরকারি হাসপাতালের নামে কোটি টাকার অবকাঠামো, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই। এ যেন অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসেন উদ্দিন হাসপাতাল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির