হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশের ধাওয়া খেয়ে চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার যুবক

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের ধাওয়া খেয়ে অবশেষে নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন শাহিন আলম (৩০) নামে এক যুবক। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন আলম ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদ নিয়ে এক যুবক আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই যুবককে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলার সীমানা ছাড়িয়ে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়। পরে নকলা থানা পুলিশ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমকে আটক করে তার কাছে থাকা দুই ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সাধারণ সম্পাদক নজরুল

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার

মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবে ৬ লাখ টাকার ক্ষতি

৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ, ক্ষতিপূরণ ও পুনর্বাসন চান গুমের শিকার ইলিয়াস

মদনে জাল ওয়ারিশান সনদে ৯ একর জমি নামজারি, পরে বাতিল

গভীর রাতে সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন

বিদেশেও বাড়ছে মোহনগঞ্জ হাওড়ের শুঁটকির চাহিদা

৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে নিজ উপজেলায় মুন্না

ময়মনসিংহের পাঁচ উপজেলায় রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ, ট্রেনেও আগুন

বরকে বিষ মেশানো মিষ্টি! বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা