হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে ৩৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬৫২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা জানান, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এ সময়ের মধ্যে ৪১ জন শিশু নতুন করে ভর্তি হয়, একজনের মৃত্যু ঘটে এবং ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

এডি/জেডএম

জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহত

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি