হোম > সারা দেশ > ময়মনসিংহ

নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না: মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এক শ্রেণির মানুষ চায়—বিগত ১৫ বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত  করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই—বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।

খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ,   সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ -২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গণি, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দীন, নিকলী উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের কটিয়াদী উপজেলা সভাপতি সোয়েব ভুইয়া, খেলাফত মজলিস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মেদ।

আ. লীগের উপজেলা কার্যালয় এখন পানের হাট

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড: জামিলের জামালপুরের বাড়িতে শোকের মতম

কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার

জামায়াতের এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অচল ২৮ হাজার সেচপাম্প, ঝুঁকিতে ৫০ হাজার হেক্টর বোরো আবাদ

হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে

বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

পূর্বধলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীরা

গফরগাঁওয়ে এমপির সাথে প্রশাসনের মতবিনিময়

গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত পরিবারের হাতে খাদ্য ও নগদ অর্থ তুলে দিলেন এমপি বাচ্চু