হোম > সারা দেশ > ময়মনসিংহ

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোণার মদনে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

ফাহাদ উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের মদন বাজার এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ “বঙ্গ টাইমস” নামের একটি ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে আসছে। নিজেকে সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে।

“বঙ্গ টাইমস” আইডি দিয়ে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গতকাল রাতে অভিযান চালিয়ে ফাহাদকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন। তাকে আজ মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠায়।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মাদারগঞ্জে মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান, দুশ্চিন্তায় কৃষক

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

ঘুমন্ত নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

মাদারগঞ্জে ৪ দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে