হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে দুইজনের মৃত্যু

ময়মনসিংহ অফিস

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শান্তি বেগম (৯০) এবং ভালুকা উপজেলার আব্দুস সালাম (৫৩)।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শান্তি বেগম বুধবার সন্ধ্যায় এবং আব্দুস সালাম মঙ্গলবার বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। বৃহষ্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরো জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৪৪, মহিলা ২০ জন ও ১০ জন শিশু রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে ৭ জনসহ চলতি বছরে এ নিয়ে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মারা গেছেন।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু