হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সায়েদ আহমেদ বিল্লাল (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে রাজধানীর রিয়াদ শহরের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যান তাকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সায়েদ আহমেদ বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজারের পান ব্যবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কয়েক দিনের মধ্যে তার দেশের ফেরার কথা ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে সৌদি আরবের রাজধানীর রিয়াদ শহরের কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বিল্লাল। এসময় একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

​বিল্লালের সাথে থাকা প্রবাসীদের মাধ্যমে মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেরপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে ধর্ষণ: ৩ আসামির মৃত্যুদণ্ড

বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান আ. লীগ নেতা

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী