হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে বিএনপি জামায়াত এনসিপি প্রার্থীদের গণসংযোগ

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীরা নির্বাচনি গণসংযোগ করেছে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলার সাতপোয়া উত্তরপাড়া গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম। মো. আবুল হুসেন নাটু মৌলভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ল্যা. কর্পোরাল অব. মো. আবুল হোসেন চাঁদ প্রমুখ। এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

শনিবার সকালে উপজেলার ভাটারা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল আওয়াল। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর আমি মাসুদ রানা দুলালসহ সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

অপরদিকে, জুলাই শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে সরিষাবাড়ী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলার নাথেরপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. জিয়াউর রহমান নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন। শনিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, কুলপাল ও রেলওয়ে স্টেশনে এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে ভোটারদের "শাপলা কলি" প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এ সময় এনসিপি’র জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জেলা যুব শক্তির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদসহ জেলা ও উপজেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র সম্ভাব্য অপর প্রার্থী ডা. মোশাররফ হোসেন ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে উঠান বৈঠক করেন। বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু