হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। আহত হন তিনজন।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত