হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় ভোটকক্ষের ভবনে নাশকতার চেষ্টা

ভোটের আগে আগুন আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

ছবি : আমার দেশ

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গভীর রাতে ভোটকেন্দ্র সংলগ্ন একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের জানালা দিয়ে ডিজেলভেজা চটের বস্তা ভেতরে ছুড়ে আগুন ধরিয়ে দেয়। কক্ষে আসবাবপত্র কম থাকায় আগুন দ্রুত ছড়াতে পারেনি। মেঝে ও দেয়ালের কিছু অংশে পোড়া দাগ দেখা যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্বাচন ঘিরে এমন ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ দাবি করেছেন, এটি সরাসরি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা নয়; বরং একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা। তিনি জানান, বিদ্যালয়ে তিনটি ভবনের মধ্যে দুটি ভবন ভোটগ্রহণের জন্য নির্ধারিত এবং সেগুলো অক্ষত রয়েছে।

ওসি আরও বলেন, রাতের ডিউটি শেষে গ্রাম পুলিশ চলে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন অপচেষ্টা চালানো হতে পারে। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’