হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী পরিদর্শনে শ্রী চন্দ্র শেখর।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে স্থল বন্দরের পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় বন্দরে ইমিগ্রেশন চালু করা, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার করা, ব্যবসায়ী ভিসা চালু করা, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা, বন্দরগামী ভারতের অভ্যন্তরে বেহাল সড়ক সংস্কার করা নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি অনুমোদন পণ্য আমদানি করতে সহকারী হাইকমিশনারকে অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম জোরদার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ আবদুল হান্নান, বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, শুল্ক কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা, আমদানিকারক সাজ্জাদ তাইমুর, রুবেল মাহমুদ, মোশাররফ হোসেন মিশু।

পরে তিনি ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু