হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে কানিহারি-তিরখী সড়কের কালীরবাজারসংলগ্ন বালুর খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহত জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, বালুবাহী ডাম্পট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে কানিহারি-তিরখী এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক জসিম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারী মারা যান। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেডএম

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত