হোম > সারা দেশ > ময়মনসিংহ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্যালয়ে। এতে আসবাবপত্র, ব্যানার, চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তাদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

চিরাম ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম বলেন, ‘এটি একটি নক্কারজনক ও পরিকল্পিত ঘটনা। আমরা এই অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে কে বা কারা জড়িত, তা বলা যাবে। এ ছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এমই

সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার

মোহনগঞ্জ জামায়াতের নতুন আমির কাজী মোফাজ্জল হোসেন

মদন উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা অলিউল ইসলাম

শূন্যরেখায় ৬ দিন থাকার পর উধাও বিএসএফের ঠেলে দেওয়া নারী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ কর্মীর মৃত্যু

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু