হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁয়ে ভাষাশহীদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ শহিদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ভিড়

শহীদ আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের বীর প্রসবা মাটি গফরগাঁও উপজেলার পাঁচুয়া তথা জব্বারনগর গ্রামে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার সব পথ এসে মিলে যায় এক অভিন্ন গন্তব্যে শহীদ মিনারে। হাতে হাতে ফুলের স্তবক, কণ্ঠে চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গেয়ে ধীর পায়ে এগিয়ে যান আবালবৃদ্ধবনিতা।

জাতিসংঘের তথ্যমতে পৃথিবীতে ৭ হাজার ২১১টি ভাষার অস্তিত্ব রয়েছে। বিস্ময়কর বিষয়, এত সব ভাষার মধ্যে কেবল একটি ভাষাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই একটি মাত্র ভাষা হচ্ছে বাংলা ভাষা।

ফলে বাংলাদেশের মানুষ সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ল। এই বিক্ষোভ ছড়িয়ে পড়ল ছাপ্পান্ন হাজার বর্গমাইলে। জেলা, থানা, মহল্লা সর্বত্র একটিই স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই। এই স্লোগান ময়মনসিংহ জেলায় আরো গতিসমৃদ্ধ হলো শহীদ আব্দুল জব্বারের রক্তের উৎসাহে।

ভাষাশহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধায় ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদি। মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের একজন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামের শহীদ আব্দুল জব্বার। শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদ আব্দুল জব্বারের বাড়িসংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে গফরগাঁওয়ের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে এক এক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন, বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ্য অর্পণ করে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন