হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাসপাতালের হাম ইউনিটে ৬২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এ তথ্য রেকর্ড করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ছয় মাস বয়সি এক শিশু হামের উপসর্গ নিয়ে চলতি মাসের ১৯ মে হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের ১০ মাস বয়সি আরেক শিশু ২০ মে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার ভোরে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬০৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ জন শিশু।

এদিকে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে এ পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেডএম

কোরবানির হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

সীমান্ত এলাকায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

চিকিৎসক সংকটে সেবাবঞ্চিত সাধারণ মানুষ

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবক নিহত

সাবেক স্ত্রীর বাড়িতে সন্তানদের দেখতে গিয়ে এক ব্যক্তি খুন

১৯ বছরের জলাবদ্ধতা নিরসনে আবারো মহাসড়ক অবরোধ

ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

১৯ বছরের জলাবদ্ধতা, প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত