হোম > সারা দেশ > ময়মনসিংহ

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তেরো মাস ভারতের কারাগারে কারাভোগ শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফিরেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬ মৎস্যজীবী।

ফিরে আসা মৎস্যজীবীরা হলেন রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫) মীর জাফর আলী (৪৫) বকুল মিয়া (৩২) আমীর আলী (৩৫) চান মিয়া (৬০) তাঁদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। তাঁদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

ভারতের কিল্লাপারা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবির ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কারাভোগ শেষে ফেরতকৃতরা গত বছরের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে পুলিশে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে ভারতের কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি