হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘প্রিয় বউ বিদায়’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছয় মাসের বিয়ে আমাদের এখানেই শেষ। প্রিয় বউ বিদায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন মো. সিহাব খান (২৫)নামের এক যুবক।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা পুলিশ স্বল্প ছাপিলা গ্রামের গফরগাঁও-বরমী সড়কের মোটা কড়ই গাছ এলাকা থেকে সিহাব খানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সিহাব খান উপজেলার টাঙ্গাব ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের ইসমাইল খানের ছেলে। মৃত্যুর আগে সিহাব আয়েশা আক্তার সুরভি নামে যে মেয়েকে স্ত্রী দাবী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, প্রকৃতপক্ষে সে তার স্ত্রী কিনা তা জানা যায়নি। তবে ওই মেয়েটি স্থানীয় আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পুড়াদিয়ারটেক গ্রামের সবুজ ব্যাপারীর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়দের জানান, হয়তো মেয়েটিকে বিয়ে করেছিল সিহাব অথবা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত হতাশা থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন সিহাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ মুখ খুলছে না। তবে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা