হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা ও একজন মোটরসাইকেল আরোহী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন । তাঁদের মধ্যে একজন অটোরিকশার চালক, আরেকজন যাত্রী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। আরেকজন মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার বরকত আলী ভুঁয়ার ছেলে লিখন (৫৬)।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী লিখন জামালপুর হাসপালে নেয়ার পথে মারা যান। এ ছাড়া আহত অটোরিকশার চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককেও আটক করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

মাদারগঞ্জে কৃষক দুশ্চিন্তায়: হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি