হোম > সারা দেশ > ময়মনসিংহ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহ-শেরপুর সড়কে অজ্ঞাত গাড়িচাপায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ওই সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত রফিকুল ইসলাম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুরুয়া গ্রামের মো. জমর উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে শেরপুরে যাচ্ছিলেন। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তারাকান্দা থানার উপপরিদর্শক (এস আই) শরীফুজ্জামান শরীফ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত