হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে গবেষণা প্রকল্পের ২২ ভেড়ার মৃত্যু

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান বলেন, গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য সকালে রেললাইনের পাশে নিয়ে গেলে, সাবধানতাবশত তারা রেললাইনের ওপর উঠে পড়ে। দ্রুতগামী ট্রেনটি চলে আসায় একসঙ্গে ২২টি ভেড়া ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যায়।

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু