হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

জেলা প্রতিনিধি, জামালপুর

ঈদের আনন্দ ঘুরতে এসে জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রাম সেতু ভেঙে পানিতে ডুবে মৃতের সংখ্যা ৫ এ দাড়িয়েছে। এ ঘটনায় দুই সহোদরসহ ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এখনো অন্তত ২ জন নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান ড্রাম সেতুতে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় সেটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় শতাধিক দর্শনার্থী পানিতে পড়ে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু পানির স্রোতে নিখোঁজ হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো— ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) ও ছেলে নিহাদ (১৩), কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা মেরামত বা পুনর্নির্মাণ করা হয়নি। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সেখানে মানুষের ব্যাপক সমাগম ঘটে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরদিন সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এই মর্মান্তিক ঘটনায় দেওয়ানগঞ্জে ঈদের আনন্দে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে শোক ও আহাজারি।

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে : ডেপুটি স্পিকার

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা

ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা

সরিষাবাড়ীতে শিশুর টিপসই নিয়ে ভিজিএফের চাল বিতরণ

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ