হোম > সারা দেশ > ময়মনসিংহ

দলিল লেখক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ১০ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ মামলার রায় ঘোষণা করেন।

দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আসামি মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া (পলাতক) কে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেকের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা উপজেলার নারাঙ্গী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আবু জাকারিয়া মিন্টুর ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা দা, চাপাতি, কুড়াল, টেঁটা, গাঁইতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মিন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আকরাম হোসেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাসেদা তাহমিনা প্রীতি।

রায় ঘোষণার পর নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন বলেন, দীর্ঘদিন পর হলেও আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ