হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুরে সরিষার মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

২ হাজার ৮১২টি বক্স স্থাপন

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুরে দিগন্তজোড়া মাঠে সরিষার ফুলে চোখ জুড়িয়ে যায়। হলুদ চাদরে প্রকৃতি মনে হয় আচ্ছাদিত। অন্যদিকে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন মৌয়ালরা।

চলতি মৌসুমে জেলার ইসলামপুর উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়ন সরিষার আবাদ হয়েছে ৬ হাজার ২৩০ হেক্টর জমিতে। এর মধ্যে অধিকাংশ উচ্চ ফলনশীল জাতের। দিগন্তজোড়া সরিষার মাঠে ফুটে থাকা ফুল পাল্টে গেছে প্রকৃতি। হলদে ফুলের সমারোহে মুগ্ধ সবাই।

কৃষকরা জানান, সরিষা চাষে খরচ কম। কম সময়ে ফসল ঘরে তোলা যায়। ক্ষেতে একবারের বেশি সার দিতে হয় না। এ কারণে সরিষা চাষে আগ্রহ কৃষকদের। দুই মাসের মাথায় ফসল তুলতে পারেন। সরিষা চাষ করে কৃষকরা পরিবারের তেলের চাহিদা পূরণ করছেন, অন্যদিকে বিক্রি করে লাভবান হন।

সরিষা ফুলের মধু আহরণকালে মৌমাছিদের গুন গুন শব্দ পরিবেশ আরো মনোরম করে তুলেছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ২ হাজার ৮১২টি বক্স স্থাপন করে সরিষার মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। মধু সংগ্রহের এই উদ্যোগ সরিষার পরাগায়নে সহায়ক। এতে ফলনও ভাল হয়। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে মৌয়ালরা এসে মধু সংগ্রহ করছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান জানান, প্রণোদনার আওতায় এবার ইসলামপুরে ৫ হাজার ২০০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

গত বছরের চেয়ে এবার সরিষার চাষ বেশি হয়েছে। চাষিদের মধু সংগ্রহের কারণে সরিষার ফলন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই