হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে ও আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, অধ্যাপক গুলজার আহমেদ নাঈম, রেজাউল করিম, আবুল কাশেম, হুমায়ুন কবীর, পৌর বিএনপির সদস্য আকবর হোসেন কালু, পৌর জামায়াতের আমির ও সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি, দৈনিক সংগ্রাম-এর সংবাদদাতা অধ্যাপক খালেদ আহমদ, শামসুল আলম পনির, সহ-সভাপতি ও আজকের খবর প্রতিনিধি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি আনসারুল হক রাসেল, দপ্তর সম্পাদক সায়েদুল ইসলাম, কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাবাজার প্রতিনিধি আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি হুমায়ুন কবীর, একুশে জার্নালের নির্বাহী সম্পাদক ইলিয়াস সারোয়ার, দৈনিক প্রলয় প্রতিনিধি হুমায়ুন কবীর, সমাজকল্যাণ সম্পাদক ও চেতনায় বাংলাদেশ প্রতিনিধি কাউসার আহমেদ নয়ন, দৈনিক সমকাল ও এনটিভি অনলাইন প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিক, কালের কণ্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশুসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান নুর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হালুয়াঘাট উপজেলা শাখার আহবায়ক রুহুল আমীন খান, বিএনপি নেতা আবু সাঈদ প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার দেশ হালুয়াঘাট প্রতিনিধি এ.কে.এম. শামসুল ইসলাম মাহবুব।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২