হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়: ফজলুর রহমান

আতিকুর রহমান নগরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়।’

বুধবার বিকালে কিশোরগঞ্জের নিজ নির্বাচনি এলাকার হাওড় মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আপনাদের কী মনে হয়, আমি ফজু পাগলা? আমাকে কী পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না।’

তিনি বলেন, ‘যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে, যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এ দেশে বৃথা যাবে, দুই লাখ মা-বোনের ইজ্জত বৃথা যাবে। তখন আমি মনে করেছি, না আমি ছাড়বো না। আমি তাদেরকে ছাড়বো না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যখন এসব কথা বললাম। আমার সঙ্গে যুক্তিতে পারে না, তখন কিছু মাওলানা আজহারি, আমির হামজা, আহমাদুল্লাহ তারা বলা শুরু করলো- ও তো পাগল, ও তো ফজু পাগলা।’

তিনি আরও বলেন, ‘আমি ধর্ম বিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। আমি ধর্ম-কর্মে বিশ্বাসী একজন মুসলমান। তবে, জামায়াতে ইসলাম ইসলাম নয়, তারা জামা-কাপড়ে ইসলাম। তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দেবেন।’

দলের তিন মাসের স্থগিতাদেশ তিনি মাথা পেতে নিয়েছেন বলে জানান। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও বলেন তিনি। জণগনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা দলের কাছে দুইটা জিনিস চাইবেন। একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে : ডেপুটি স্পিকার

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু